‼️ রাশিয়া-চীনের প্রভাববলয়ে ঢুকছে ভারতের ‘আকাশ’ ক্ষেপণাস্ত্র
♦️ তাজিকিস্তান ও তুর্কমেনিস্তানের কাছে নিজেদের তৈরি ‘আকাশ’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করেছে ভারত।
এর আগে আর্মেনিয়া ছিল এর প্রথম বিদেশি ক্রেতা। ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং নতুন দুই রপ্তানির তথ্য নিশ্চিত করেছেন।
♦️ ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এই ব্যবস্থা একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে এবং ইলেকট্রনিক জ্যামিং প্রতিরোধেও সক্ষম। এর কার্যকর পাল্লা প্রায় সাড়ে ৪ থেকে ২৫ কিলোমিটার।
♦️ মধ্য এশিয়ার অস্ত্রবাজার দীর্ঘদিন রাশিয়ার প্রভাবাধীন ছিল। সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে তুর্কমেনিস্তানে চীনা প্রতিরক্ষা ব্যবস্থার উপস্থিতিও বেড়েছে। ভারতের ‘আকাশ’ কেনার মাধ্যমে দেশগুলো এখন রাশিয়া ও চীনের বাইরে আরেকটি সরবরাহকারী পাচ্ছে।
♦️ বিশ্লেষকদের মতে, মধ্য এশিয়ায় ভারতের প্রবেশ রাশিয়ার জন্য ন্যাটো বা আরও বেশি চীনা সামরিক প্রভাবের তুলনায় গ্রহণযোগ্য হতে পারে। তবে চীনের পশ্চিম সীমান্তের কাছে ভারতীয় সামরিক সরঞ্জামের উপস্থিতি ও নতুন প্রতিযোগিতা বেইজিংয়ের জন্য বেশি অস্বস্তিকর।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট
@SorwarAlam [an]
#Defense

242
141
33
19
16
4
2
2
2
1October 6, 2026 12.7K 9