‼️ উত্তর কোরিয়ার নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের আওতায় এলো জাপানে অবস্থিত মার্কিন কৌশলগত ঘাঁটি
♦️ নতুন একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির দাবি, এটি ১ হাজার কিলোমিটার দূরের একটি সামুদ্রিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
♦️ রাডার ফাঁকি দিতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যের দিকে যাওয়ার সময় গতিপথ পরিবর্তন করতে পারে। তবে দক্ষিণ কোরিয়া ও জাপান থেকে করা পর্যবেক্ষনে এটিকে ৬৮০ থেকে ৭০০ কিলোমিটার পর্যন্ত উড়তে দেখা গেছে।
♦️ প্রকাশিত ছবিতে কঠিন জ্বালানিচালিত বুস্টারের ওপর একটি মোচাকৃতির ওয়ারহেড দেখা গেছে।
♦️ উত্তর কোরিয়ার ১ হাজার কিলোমিটার পাল্লার এই দাবি সত্যি হলে জাপানের সাসেবো এবং ইওয়াকুনিতে অবস্থিত সামরিক ঘাঁটিগুলো তাদের নিশানার আওতায় চলে আসবে।
♦️ উল্লেখ্য, সাসেবো ও ইওয়াকুনি মূলত এশিয়ায় মার্কিন বাহিনীর অন্যতম প্রধান কৌশলগত ঘাঁটি। কোরিয় উপদ্বীপে যেকোনো সংঘাতের ক্ষেত্রে আমেরিকার সামরিক রসদ সরবরাহ ও পাল্টা আক্রমণের মূল কেন্দ্র হিসেবে কাজ করে এগুলো।
(hn) @SorwarAlam #Asia

286
120
44
4
2October 4, 2026 13K 6 5