সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র গমন করলেন বাংলাদেশের… — Sorwar Alam — TG.ME

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র গমন করলেন বাংলাদেশের সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

সফরের প্রথম পর্যায়ে সেনাবাহিনী প্রধান অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিতব্য ‘The Chief of Army Symposium and Land Forces International Defence Exposition 2026’-এ অংশগ্রহণ করবেন। পাশাপাশি, মেলবোর্নে অবস্থিত Deakin University পরিদর্শন করবেন।

পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ‘Association of the US Army (AUSA) Annual Meeting and Exposition’-এ যোগদান করবেন।

সফরকালে সেনাবাহিনী প্রধান উভয় দেশের প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের পাশাপাশি বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করবেন।

সূত্র : BD Army
​(hn) @SorwarAlam #World
❤239🤔98👍47🤣22🤮18👎5🥱3🔥2🍌2❤‍🔥1
October 4, 2026 12.4K 11 7