RE-3A বিমানটি অত্যন্ত স্পেশাল
এর মূল কারণ হলো এর অত্যন্ত গোপনীয় ইলেকট্রনিক গোয়েন্দা নজরদারি (SIGINT/ELINT) ক্ষমতা, যার মাধ্যমে এটি দূর থেকেই শত্রুপক্ষের রাডার সিগন্যাল ও যোগাযোগ ব্যবস্থা ট্র্যাক করে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে।
মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত আরসি-১৩৫ 'রিভেট জয়েন্ট' বিমানের সমকক্ষ এই এয়ারক্রাফটে রয়েছে বিশালাকার সেন্সরসমৃদ্ধ 'হগ নোজ' এবং আধুনিক ব্ল্যাকরক কমিউনিকেশনস সিস্টেম, যা একে ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেকট্রামে এক অপরাজেয় আকাশযান করে তুলেছে।
সামিরক বিশ্বে অত্যন্ত বিরল এই বিশেষ প্রযুক্তির মাত্র ৩টি বিমান রয়েছে রয়্যাল সৌদি এয়ার ফোর্সের কাছে, যার মধ্যে ২টি RE-3A এবং ১টি আরও উন্নত সংস্করণের RE-3B মডেল।
সীমিত সংখ্যা এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন কৌশলগত গুরুত্বের কারণে এই বিমানগুলোকে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম গোপন ও মূল্যবান সম্পদ হিসেবে বিবেচনা করা হয়।
প্রায় ৫০০০ কোটি টাকা দামের এই বিমান ইরান মাটিতেই ক্ষতিগ্রস্ত করে সৌদি আরবকে যুদ্ধের সময় ব্যাপক ধাক্কাই দিয়েছে বলা যায়।
- এডমিন (hn)
345
48
37
25
18
12
3
2
1October 3, 2026 12.7K 23 13