📌 নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পরমাণু পরিদর্শনের প্রস্তাব দিলো ইরান।
➡️ ইরান গোপনে যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরমাণু পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেওয়ার প্রস্তাব দিয়েছে বলে ব্লুমবার্গ জানিয়েছে।
➡️ বিনিময়ে ইরান আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল বা প্রত্যাহারের দাবি জানিয়েছে।
➡️ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি নিউইয়র্কে জাতিসংঘের বৈঠকের সময় ইউরোপ ও মধ্যপ্রাচ্যের কয়েকজন কূটনীতিকের কাছে এই প্রস্তাব তুলে ধরেন।
➡️ এই উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিন ধরে থেমে থাকা যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনা আবার শুরু করার একটি সম্ভাব্য পথ তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
➡️ প্রস্তাবটি বাস্তবায়িত হলে ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পর্যবেক্ষণ পুনরায় চালুর পাশাপাশি ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা কমানোর বিষয়ে আলোচনার সুযোগ তৈরি হতে পারে।
সূত্র: Bloomberg
@SorwarAlam[mh]
#World

253
56
39
38
11
5
3
1October 2, 2026 12.3K