উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানবজাতির জন্য 'চরম বিপর্যয় কিংবা অস্তিত্বের সংকট' তৈরি করতে পারে বলে সম্ভাব্য বিনিয়োগকারীদের সতর্ক করেছে এআই নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক।
এমন ভয়াবহ আশঙ্কার কথা উঠে এসছে শেয়ারবাজারে সাধারণ মানুষের কাছে শেয়ার বিক্রির প্রাথমিক প্রস্তাবনাপত্রে।
➡️ অ্যানথ্রোপিক জানায়, ক্ষমতা যত বাড়বে, এআই মডেলগুলো তত বেশি নিজেদের টিকিয়ে রাখার প্রবণতা (সেলফ-প্রিজার্ভিং) দেখাতে পারে।
যার মধ্যে রয়েছে নিজেদের শাটডাউন ঠেকানোর চেষ্টা করা, তথ্য গোপন বা বিকৃত করা এবং এমনকি 'ব্ল্যাকমেইল'-এর মতো আচরণে জড়িয়ে পড়া।
➡️ প্রতিষ্ঠানকি আরও সতর্ক বলেছে যে, এআই মডেলগুলো কখন তাদের মূল্যায়ন বা পরীক্ষা করা হচ্ছে, তা বুঝতে পেরে নিজেদের আচরণ বদলে ফেলতে পারে; যার ফলে নিরাপত্তা পরীক্ষাগুলো অকার্যকর বা কম নির্ভরযোগ্য হয়ে পড়তে পারে।
এছাড়া, এআইকে প্রশিক্ষণ দেওয়ার সময় এর ভেতরে এমন কিছু অপ্রত্যাশিত সক্ষমতা তৈরি হতে পারে, যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার আগ পর্যন্ত অজানাই থেকে যেতে পারে।
➡️ প্রস্তাবনায় এই ভয়াবহ ঝুঁকির বিষয়গুলোকে বেশ গুরুত্বের সাথে তুলে ধরা হয়েছে। ২৬১ পৃষ্ঠার ওই নথির প্রায় ৮০ পৃষ্ঠাই শুধু এআই-এর সম্ভাব্য ঝুঁকি সম্পর্কিত আলোচনা করা হয়।
➡️ অ্যানথ্রোপিক স্বীকার করেছে যে, এআইয়ের নিরাপত্তা সংক্রান্ত এই ধরনের গবেষণা অত্যন্ত ব্যয়বহুল এবং এর ফলে ভবিষ্যতে তাদের কোনো আর্থিক লাভ হবে কি না, তা এখনও অনিশ্চিত।
সূত্র : রয়টার্স
@SorwarAlam[an]
#World
101
64
29
27
15September 29, 2026 12.2K