‼️ যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের ৮ দফার সমঝোতা: চাপে ইরান
♦️ যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ৮ দফার সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই সমঝোতার তৃতীয় দফায় রয়েছে ইরান ইস্যু।
♦️ এই সমঝোতা অনুযায়ী, ইরান যেন পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, সে বিষয়ে একমত হয়েছে বেইজিং ও ওয়াশিংটন।
এছাড়া হরমুজ প্রণালিসহ আন্তর্জাতিক জলপথে কোনো দেশ বা সংস্থা যেন জাহাজ চলাচলে ফি আরোপ করতে না পারে, সে বিষয়েও তারা সম্মত হয়েছে।
♦️ অন্যদিকে, চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড পারডিউ জানান, আলোচনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে স্পষ্ট জানিয়েছেন—ইরানকে কোনোভাবেই সামরিক, গোয়েন্দা বা প্রযুক্তিগত সহায়তা দেওয়া যাবে না।
♦️ এই পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে, চীন হয়তো এখনো ইরানকে পুরোপুরি ত্যাগ করেনি; তবে তারা তেহরানের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে এবং দেশটিকে ধীরে ধীরে একঘরে করে ফেলছে।
সূত্র : চীনা পররাষ্ট্রমন্ত্রণালয়
(hn) @SorwarAlam #World #China #USA #Iran #Geopolitics
341
100
45
37
15
8
7
3
3
1
1September 27, 2026 11.5K 9

