চীনা গাড়িতে শুল্ক বাড়াতে ব্রিটেনকে চাপ দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ➡️… — Sorwar Alam — TG.ME

চীনা গাড়িতে শুল্ক বাড়াতে ব্রিটেনকে চাপ দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।

➡️ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ব্রিটেনকে চীনা গাড়ির ওপর শুল্ক বাড়ানোর এবং চীনের সঙ্গে বাণিজ্যনীতিতে ইইউর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সমন্বয় করার আহ্বান জানিয়েছে।

➡️ ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, ব্রিটিশ পণ্যকে ইইউর বাজারে সমান সুবিধা দেওয়ার বিষয়ে লন্ডনের দাবির জবাবে ব্রাসেলস এই অবস্থান জানিয়েছে।

➡️ ইইউর আশঙ্কা, ব্রিটেন চীনা পণ্যের ওপর তুলনামূলক কম শুল্ক রাখলে চীনা কোম্পানিগুলো ব্রিটেনকে ব্যবহার করে ইইউর অতিরিক্ত শুল্ক এড়িয়ে ইউরোপের বাজারে পণ্য পাঠাতে পারে।

➡️ একই সঙ্গে ইইউর প্রস্তাবিত ‘মেড ইন ইউরোপ’ নীতির আওতায় ব্রিটিশ পণ্যকে কিছু ক্ষেত্রে বাধার মুখে পড়তে হতে পারে। ফলে ব্রিটিশ রপ্তানিকারকদের জন্য নতুন বাণিজ্যিক জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

➡️ ব্রাসেলসের মতে, এই সমস্যার বড় সমাধান হতে পারে ইইউর শুল্ক ইউনিয়নে ব্রিটেনের যোগ দেওয়া। এতে দুই পক্ষের শুল্কনীতি ও বাণিজ্যব্যবস্থার পার্থক্য অনেকটাই কমে আসবে বলে মনে করছে ইইউ।

@SorwarAlam[mh]
#Europe
🤣265❤40👍15🍌5🤔4🌚3🤬1
September 25, 2026 11.5K 5