চীনা গোয়েন্দা সহায়তায় মার্কিন ঘাঁটি লক্ষ্যভেদ করে ইরান।
➡️ মার্কিন গোয়েন্দা মূল্যায়ন অনুযায়ী, চীনা গোয়েন্দা সহায়তা ইরানের মার্কিন সামরিক ঘাঁটি ও যুদ্ধজাহাজ শনাক্ত এবং লক্ষ্যবস্তু করার সক্ষমতা বাড়াতে সহায়তা করেছে।
➡️ মার্কিন কর্মকর্তাদের দাবি, চীনা বিভিন্ন সংস্থার দেওয়া স্যাটেলাইট ছবি ও ভৌগোলিক তথ্য ব্যবহার করে ইরান জর্ডানে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে জুলাই মাসে নির্ভুল হামলা চালাতে সক্ষম হয়। ওই হামলায় তিনজন মার্কিন সেনা নিহত হন।
এসব গোয়েন্দা তথ্য ইরানকে হরমুজ প্রণালিতে জাহাজের গতিবিধি শনাক্ত ও নজরদারি করার সক্ষমতাও বাড়ায়।
এর পাশাপাশি, চীনা তথ্য ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কার্যকারিতা বাড়াতেও সহায়তা করেছে বলে মার্কিন গোয়েন্দা মূল্যায়নে উল্লেখ করা হয়েছে।
তবে চীনের সম্পৃক্ততার সঠিক মাত্রা এখনো স্পষ্ট নয়। মার্কিন কর্মকর্তারা বলছেন, বেইজিং সরাসরি এই সহায়তার নির্দেশ দিয়েছিল, নাকি শুধু তা চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল—তা এখনো নিশ্চিত নয়।
মার্কিন কর্মকর্তাদের মতে, রাশিয়াও ইরানকে বিভিন্ন ধরনের সহায়তা দিয়েছে।
সূত্র: CNN
@SorwarAlam[mh]
#MiddleEast

364
56
26
13
7
4
3September 25, 2026 11.5K 7