নতুন মার্কিন-ইরান আলোচনার খবর অস্বীকার করলো ইরান ➡️ যুক্তরাষ্ট্র ও… — Sorwar Alam — TG.ME

নতুন মার্কিন-ইরান আলোচনার খবর অস্বীকার করলো ইরান

➡️ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনা শুরু হওয়ার খবর অস্বীকার করেছে ইরান।

➡️ ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি (Fars) এক ইরানি কর্মকর্তার বরাত দিয়ে জানায়, এক্সিওস ও আল জাজিরা নতুন দফার মার্কিন-ইরান আলোচনা নিয়ে যে খবর প্রকাশ করেছে, সেগুলো সঠিক নয়।

➡️ ওই ইরানি সূত্রের দাবি, পশ্চিমা সংবাদমাধ্যমে প্রকাশিত এসব প্রতিবেদন মূলত আন্তর্জাতিক বাজার ও তেলের দামকে প্রভাবিত করার উদ্দেশ্যে ছড়ানো হয়েছে।

➡️ আল জাজিরার প্রতিবেদনে ইরানি কারিগরি বিশেষজ্ঞদের আলোচনায় অংশ নিতে নিউইয়র্কে পাঠানোর যে দাবি করা হয়েছিল, সেটিও ওই সূত্র সরাসরি নাকচ করেছে।

➡️ ইরানি সূত্রটি এসব খবরকে মিথ্যা ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছে।

সূত্র: Fars News Agency
@SorwarAlam[mh] #MiddleEast
🔥265🤣63❤23👍19🤔5😨4👏3
September 25, 2026 11.5K 4