ইউরোপীয় জাহাজে হামলা না করার আশ্বাস দিলো হুথি বাহিনী।
➡️ ইয়েমেনের হুথিরা ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) জানিয়েছে, লোহিত সাগরে ইউরোপীয় জাহাজকে তারা লক্ষ্যবস্তু করবে না।
হুথিদের দাবি— তাদের সামরিক অভিযান আন্তর্জাতিক জাহাজ চলাচল ব্যাহত করার উদ্দেশ্যে নয়; বরং তাদের মূল লক্ষ্য সৌদি আরব।
➡️ একই সঙ্গে ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর হুথিরা মার্কিন জাহাজে হামলা না করার আশ্বাসও দিয়েছে।
এর ফলে লোহিত সাগর ও আশপাশের জলপথে হুথিদের সামরিক তৎপরতার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু দেশের জাহাজকে লক্ষ্য না করার একটি বোঝাপড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
তবে এই আশ্বাস কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হবে এবং ইউরোপীয় ও মার্কিন জাহাজকে লক্ষ্য না করার বিষয়ে আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
সূত্র: Financial Times
@SorwarAlam[mh]
#MiddleEast

255
86
70
35
26
23
2
1September 25, 2026 11.4K 9