‼️ মার্কিন নিষেধাজ্ঞা ও মূল্যস্ফীতিতে ইরানে চরম ওষুধ সংকট।
♦️ মার্কিন নিষেধাজ্ঞা, লাগামহীন মূল্যস্ফীতি ও যুদ্ধের সার্বিক ক্ষয়ক্ষতির কারণে ইরানে ওষুধ সংকট চরম আকার ধারণ করেছে।
বাধ্য হয়ে অনেক রোগী ওষুধের মাত্রা কমিয়ে দিচ্ছেন, চিকিৎসা পিছিয়ে দিচ্ছেন অথবা কম দামি ও কম কার্যকর ওষুধ বেছে নিচ্ছেন।
♦️ দেশটিতে প্রায় ৮০০ ধরনের ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। বিমা কোম্পানিগুলোর কাছে প্রায় ৩০ কোটি ডলার পাওনা আটকে থাকায় চরম আর্থিক সংকটে ধুঁকছে ফার্মেসিগুলো।
♦️ ইরান নিজেদের প্রয়োজনীয় ওষুধের ৯৭ শতাংশই দেশীয়ভাবে উৎপাদন করে। তবে বহু ওষুধ ও কাঁচামালের জন্য এখনো আমদানি এবং বিদেশি মুদ্রার ওপর নির্ভর করে দেশটি।
♦️ বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসাসামগ্রী সাধারণত নিষেধাজ্ঞার আওতামুক্ত হলেও মার্কিন পদক্ষেপের কারণে আর্থিক লেনদেন মারাত্মক জটিল হয়ে পড়েছে। ফলে বিদেশি ব্যাংক ও সরবরাহকারীরা ইরানি ক্রেতাদের সাথে ব্যবসা করতে আগ্রহ হারাচ্ছেন।
♦️ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা অন্তত ৪০টিরও বেশি ওষুধ কোম্পানি, সরবরাহকারী ও পরিবেশক প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করেছে। যার ফলে সংকট আরো প্রকট হয়েছে।
সূত্র : সিএনএন (hn) @SorwarAlam #World

466
88
38
12
12
7
3
2
1September 21, 2026 13.9K 10 6