ইউরোপে সৌদি তেল সরবরাহ বন্ধ। ➡️ সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি… — Sorwar Alam — TG.ME

📌 ইউরোপে সৌদি তেল সরবরাহ বন্ধ।

➡️ সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো ইউরোপের অন্তত দুটি তেল শোধনাগারকে জানিয়েছে, আগামী মাসে তাদের কোনো সৌদি অপরিশোধিত তেল (ক্রুড) সরবরাহ করা হবে না। ব্লুমবার্গের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মূলত ইরাক থেকে চালানো ড্রোন হামলায় সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

পাইপলাইনটি সৌদি আরবের পূর্বাঞ্চল থেকে লোহিত সাগরের উপকূলে তেল পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

➡️ ইউরোপের গ্রাহকেরা সাধারণত দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় সৌদি আরব থেকে প্রতি মাসে নির্ধারিত পরিমাণ অপরিশোধিত তেল পেয়ে থাকেন। তবে আগামী মাসে এসব নিয়মিত সরবরাহ বন্ধ থাকবে।

➡️ ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, সরবরাহ বন্ধের এই সিদ্ধান্ত ইউরোপের সব সৌদি তেল ক্রেতার ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

➡️ হামলার পর সৌদি আরব ইস্ট-ওয়েস্ট পাইপলাইনটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, পাইপলাইনের তিনটি পাম্পিং স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুরোপুরি চালু হতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।

সোর্স: Bloomberg
@SorwarAlam[mh]

#world #Europe #SaudiArabia #Oil
❤309👍87🤔35😢20🤣9🥰5👎1👏1
September 18, 2026 13.1K 8