পাখির আঘাতে মিশিগানে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত। ♦️… — Sorwar Alam — TG.ME

‼️ পাখির আঘাতে মিশিগানে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত।

♦️ যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে নিয়মিত প্রশিক্ষণ চলাকালে একটি 'এফ-১৬' যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে বিমানটি থেকে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন এর পাইলট।

বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় আছেন এবং এই ঘটনায় অন্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

♦️ টেক্সাস এয়ার ন্যাশনাল গার্ডের ১৪৯তম ফাইটার উইংয়ের 'এফ-১৬সি' মডেলের এই বিমানটি আকাশে একটি পাখির সাথে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয় বলে প্রাথমিক রেডিও বার্তায় জানা গেছে।

♦️ মিশিগানের ব্লেয়ার টাউনশিপ এলাকায় বিমানটি আছড়ে পড়ার পর পুরো এলাকা ঘিরে রাখে পুলিশ। এছাড়া নিরাপত্তার স্বার্থে ওই এলাকার বাসিন্দাদের নিজ নিজ আশ্রয়ে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়।

সূত্র : সিবিএস নিউজ (hn) @SorwarAlam #World #USA #F16 #Michigan #Aviation
❤363🤣222🔥46👍24👏3🥰2👎1
September 18, 2026 10.9K 9