‼️ গোয়েন্দা আপত্তি উড়িয়ে সৌদিকে ২৪ বিলিয়ন ডলারের এফ-৩৫ দিচ্ছে যুক্তরাষ্ট্র।
♦️ যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রথমবারের মতো অত্যাধুনিক 'এফ-৩৫' যুদ্ধবিমান কিনতে যাচ্ছে সৌদি আরব। ২ হাজার ৪৩০ কোটি (২৪.৩ বিলিয়ন) ডলারের চুক্তিতে রিয়াদকে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান দিচ্ছে ওয়াশিংটন।
♦️ মার্কিন পররাষ্ট্র দপ্তর আজ কংগ্রেসকে এই বিশাল সামরিক চুক্তির কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।
তারা জানিয়েছে, 'ন্যাটোর বাইরে প্রধান মিত্রের' নিরাপত্তা জোরদার করতে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি।
♦️ অথচ মাত্র কয়েক ঘণ্টা আগেই এই চুক্তি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিল খোদ মার্কিন গোয়েন্দারা।
তাদের আশঙ্কা ছিল, সৌদিকে এফ-৩৫ দিলে এর সংবেদনশীল প্রযুক্তি চীনের হাতে চলে যেতে পারে।
♦️ সৌদি সামরিক ঘাঁটিতে চীনের প্রবেশাধিকার এবং রিয়াদের চীনা টেলিকম প্রযুক্তি ব্যবহারের কারণে বেইজিং গুপ্তচরবৃত্তির সুযোগ পাবে বলে পেন্টাগনকে সতর্ক করেছিল তারা।
তবে সেই শঙ্কাকে পাশ কাটিয়েই শেষ পর্যন্ত এই বিশাল চুক্তির পথে হাঁটল যুক্তরাষ্ট্র।
সূত্র : ব্লুমবার্গ
(hn) @SorwarAlam #BREAKING #USA #SaudiArabia #China #F35

85
33
10
7
6
5
4
2
1
1September 17, 2026 4.2K 23 4