‼️ সুদানের পশ্চিম কর্দোফানে কলেরায় ২৩ জনের মৃত্যু, আক্রান্ত তিন শতাধিক
♦️ সুদানের পশ্চিম কর্দোফানে কলেরায় আক্রান্ত হয়ে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে এবং সন্দেহভাজন আক্রান্তসহ আরও ৩১০ জনেরও বেশি রোগী শনাক্ত হয়েছেন।
♦️ স্থানীয় একটি ত্রাণ সংস্থা সতর্ক করে জানায়, ওই অঞ্চলটিতে জীবন রক্ষাকারী জরুরি ওষুধ এবং শিরায় দেওয়ার স্যালাইনের তীব্র সংকট দেখা দিয়েছে।
♦️ চিকিৎসা সরঞ্জামের এই ভয়াবহ ঘাটতির কথা উল্লেখ করে পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা পাঠানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি।
সূত্র : আনাদোলু এজেন্সি
(hn) @SorwarAlam
#Sudan #Cholera #Africa #WorldNews

566
10
10September 6, 2026 13.5K 4 7