📌 ০৬ সেপ্টেম্বর ২০২৬
একনজরে গত ২৪ ঘন্টার উল্লেখযোগ্য খবরসমূহ:
১/ শান্তি আলোচনার জন্য প্রথমবারের মতো ইউক্রেনের রাজধানী কিয়েভে এসেছেন মার্কিন দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ।
২/ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন ৩৩% এ নেমেছে ফিন্যান্সিয়াল টাইমসের সর্বশেষ জরিপে, যা তার রাজনৈতিক ক্যারিয়ারের সর্বনিম্ন।
৩/ ইউক্রেন প্রশ্নে ছাড় দিতে নারাজ পুতিন। মস্কোয় মার্কিন দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের সাথে তিন ঘণ্টাব্যাপী বৈঠক করেন পুতিন। তবে দীর্ঘ ওই বৈঠকেও রাশিয়ার মূল দাবিগুলো থেকে সরে আসা বা শিথিল করার কোনো ইঙ্গিত দেননি তিনি।
৪/ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে বিচ্ছিন্ন হামলা-পাল্টাহামলা চলছেই।
৫/ ইসরাইলের উপর বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে নিয়ে একযোগে হামলার পরিকল্পনা করছে ইরান। এমনটাই দাবি করছে ইসরায়েল।
এই দলগুলোর মধ্যে আছে হিজবুল্লাহ, হামাস, হুথি, ইরাকের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো।
৬/ ইয়েমেনে হুথি বাহিনী ও সৌদি সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে ক্রমেই সংঘর্ষ বৃদ্ধি পাচ্ছে।
৭/ প্রায় ৮০ বছর পর জার্মানির কোন রাজ্য নির্বাচনে এগিয়ে আছে উগ্র ডানপন্থী ইসলামবিদ্বেষী দল AfD
@SorwarAlam[mh]

227
53
36
7
4
2
1September 6, 2026 14K 9 4