📌 পশ্চিমা নিষেধাজ্ঞার পর স্বর্ণ রপ্তানির জন্য নতুন বাজার বেছে নিয়েছে রাশিয়া।
➡️ ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার ওপর বহুমূখী নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমারা। যে কারণে স্বর্ণ বাণিজ্যের প্রধান কেন্দ্র লন্ডনের বাজার রাশিয়ার জন্য বন্ধ হয়ে গেছে। তাই রুশ স্বর্ণ ব্যবসায়ীরা এখন পূর্ব এশিয়ার বাজারের দিকে ঝুঁকছে।
➡️ ২০২৬ সালের প্রথম সাত মাসেই রাশিয়া থেকে হংকংয়ে প্রায় ১০০ টন স্বর্ণ গেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় তিন গুণ।
➡️ একইসাথে হংকং এখন চীনে রুশ স্বর্ণ প্রবেশেরও প্রধান রুট হয়ে উঠেছে। ২০২২ সাল থেকে অঞ্চলটির বিভিন্ন প্রতিষ্ঠান প্রায় ৩৫ বিলিয়ন ডলারের রুশ স্বর্ণ কিনেছে।
➡️ পূর্ব এশিয়ায় স্বর্ণের এই বিশাল ব্যবসার কারণে পশ্চিমা ব্যাংকগুলোর জন্য রাশিয়ার ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর করা কঠিন হয়ে পড়ছে।
সূত্র: ফাইন্যান্সিয়াল টাইমস
@SorwarAlam [an]

336
88
39
4
3
3
2September 6, 2026 13.3K 3 6