রাশিয়ার S-400-এর সার্চ রাডারের চেয়ে তুর্কি ALP-300G অনেক দিক থেকে উন্নত: দাবি তুর্কি প্রকৌশলীর।
➡️ আল জাজিরার একটি প্রতিরক্ষা বিষয়ক তথ্যচিত্রে তুরস্কের প্রতিরক্ষা প্রতিষ্ঠান আসেলসানের-এর একজন প্রকৌশলী দাবি করেন, তুরস্কের তৈরি ALP-300G রাডার রাশিয়ার S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সার্চ রাডারের তুলনায় “বিভিন্ন দিক থেকে” বেশি সক্ষম।
➡️ ALP-300G হলো তুরস্কের দীর্ঘপাল্লার SİPER আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ রাডারগুলোর একটি।
এটি S-ব্যান্ডের AESA রাডার এবং দীর্ঘপাল্লায় বিমান, ক্রুজ মিসাইল ও কম রাডার-সিগনেচারের লক্ষ্য শনাক্ত ও ট্র্যাক করার জন্য তৈরি।
➡️ রাডারটিতে বিদেশি কোনো উপাদান ব্যবহার করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে প্রকৌশলী বলেন, ইলেকট্রনিক চিপের মতো ক্ষুদ্রতম উপাদান থেকে শুরু করে পুরো রাডার সিস্টেম পর্যন্ত এটি তুরস্কের ভেতরেই তৈরি করা হয়েছে।
➡️ আসেলসানের তথ্য অনুযায়ী, ALP-300G ইতোমধ্যে তুরস্কের সামরিক বাহিনীর অস্ত্রভাণ্ডারে যুক্ত হয়েছে এবং এর উৎপাদনও চলছে।
সোর্স: Al Jazeera
@SorwarAlam[mh]
#Türkiye #SIPER #ALP300G #S400
1
612
127
55
27
8
6
4
1
1
1
612
127
55
27
8
6
4
1
1
1September 6, 2026 14.2K 45 9