ইরানে সরকারি সংস্থায় পশ্চিমা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে… — Sorwar Alam — TG.ME

ইরানে সরকারি সংস্থায় পশ্চিমা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার।

➡️ ইরান সরকার সরকারি সংস্থাগুলোর জন্য পশ্চিমা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।

➡️ ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফের কার্যালয়ের কর্মকর্তা আব্বাস পাজুকি জানান, সর্বোচ্চ নেতার অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

➡️ তিনি বলেন, আগের নিষেধাজ্ঞার কারণে ইরানের সরকারি প্রতিষ্ঠানগুলো এমন সব প্ল্যাটফর্মে অনুপস্থিত ছিল, যেগুলো দেশটির সাধারণ মানুষ ব্যাপকভাবে ব্যবহার করে। এর ফলে গুজব ও “মনস্তাত্ত্বিক অপারেশন” চালানোর জন্য কার্যত সুযোগ তৈরি হচ্ছিল।

উল্লেখ্য, ইরানে দীর্ঘদিন ধরে বিদেশি সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং প্ল্যাটফর্মের ওপর কঠোর বিধিনিষেধ রয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে সরকার কিছু ক্ষেত্রে এসব নিষেধাজ্ঞা শিথিল করেছে।

@SorwarAlam[mh]
#Iran #SocialMedia #IranGovernment #Internet
❤77🤔5👏1
September 6, 2026 4.1K 4 1