নির্বাচনে হার ঠেকাতে ইরান যুদ্ধ এড়ানোর চেষ্টায় ট্রাম্পের শীর্ষ… — Sorwar Alam — TG.ME

‼️ নির্বাচনে হার ঠেকাতে ইরান যুদ্ধ এড়ানোর চেষ্টায় ট্রাম্পের শীর্ষ উপদেষ্টারা

♦️ ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য ক্ষতি ঠেকাতে ইরান যুদ্ধকে আর না বাড়ানোর জন্য চাপ দিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ ট্রাম্পের শীর্ষ উপদেষ্টারা।

♦️ তবে যুক্তরাষ্ট্র ও ইরান নতুন করে হামলা শুরু করায় তাদের এই কৌশল ইতোমধ্যেই বেশ চাপের মুখে পড়েছে।

♦️ যেকোনো ভবিষ্যৎ আলোচনায় ইরানকে ছাড় দিতে বাধ্য করার কৌশল হিসেবে ট্রাম্প প্রশাসন আপাতত তেহরানের ওপর নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ প্রয়োগ এবং হরমুজ প্রণালির অবরোধের দিকেই মূল মনোযোগ দিতে চাইছে।

♦️ তাছাড়া যুদ্ধে এমন সাময়িক বিরতি পেলে মার্কিন সামরিক বাহিনী তাদের ফুরিয়ে আসা গোলাবারুদের মজুত আবারও পূর্ণ করার সুযোগ পাবে।

♦️ নির্বাচন শেষ হওয়ার পর মার্কিন কর্মকর্তারা ইরানে জোরালো সামরিক হামলার কথা বিবেচনা করতে পারেন। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি এবং তারা পূর্ণমাত্রার যুদ্ধে জড়াবেন কি না, সেটিও নিশ্চিত নয়।

সূত্র : রয়টার্স
(hn) @SorwarAlam #US #Iran #MiddleEast #WorldNews
🤣320👍56❤30🤮8🤔7🥴7👎2🔥2🍌2👏1🤪1
September 3, 2026 12.6K 10 6