ইরান যুদ্ধ সমাপ্তির কথা ভাবছেন ট্রাম্প, তবে হেগসেথকে দিয়ে… — Sorwar Alam — TG.ME

‼️ ইরান যুদ্ধ সমাপ্তির কথা ভাবছেন ট্রাম্প, তবে হেগসেথকে দিয়ে মধ্যপ্রাচ্যে মোতায়েনের মেয়াদ বাড়ানোয় বিপাকে মার্কিন সেনারা।

♦️ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে ইরানের সাথে যুদ্ধ সমাপ্তি ঘোষণার কথা বিবেচনা করছেন। তিনি এই ধারণার পক্ষে অবস্থান নিয়ে তার উপদেষ্টাদের জানান, অব্যাহত অর্থনৈতিক চাপ একসময় ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি বাতিল করতে বাধ্য করবে অথবা দেশটির শাসনব্যবস্থার পতন ঘটাবে।

♦️ একই সময়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ নীরবে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত বাড়িয়ে দিচ্ছেন। ট্রাম্প যাতে অর্থনৈতিক চাপ প্রয়োগের পাশাপাশি সামরিক বিকল্পগুলোও হাতে রাখতে পারেন, সে লক্ষ্যে ওই অঞ্চলে প্রায় পঞ্চাশ হাজার সেনা বহাল রাখা হচ্ছে।

♦️ দীর্ঘমেয়াদী এই মোতায়েনের ফলে মার্কিন বাহিনীর ওপর তীব্র চাপ সৃষ্টি হচ্ছে এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজে বিশাল ঘাটতি দেখা দিচ্ছে। বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ইউনিট এবং নৌবাহিনীর সদস্যদের মধ্যে এই সংকট মারাত্মক আকার ধারণ করেছে।

সূত্র : ওয়াল স্ট্রিট জার্নাল
(hn) @SorwarAlam #US #Iran #MiddleEast #Military #WorldNews
🤣332🥱78❤28🤮4🌚4🥰3🤔2👎1🔥1🍌1
September 3, 2026 11.7K 8 6