চীনা জাহাজের বিরুদ্ধে গোপন সরঞ্জাম দিয়ে সামরিক তথ্য সংগ্রহের অভিযোগ।… — Sorwar Alam — TG.ME

📌 চীনা জাহাজের বিরুদ্ধে গোপন সরঞ্জাম দিয়ে সামরিক তথ্য সংগ্রহের অভিযোগ।

➡️ মার্কিন কর্মকর্তারা অভিযোগ করেছেন, চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন শিপিং কোম্পানি COSCO-এর কিছু জাহাজে গোপন সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।

এসব সরঞ্জামের মাধ্যমে সামরিক যোগাযোগ শোনা এবং উপকূলের কাছে থাকা জাহাজ ও বিমান শনাক্ত ও অনুসরণ করা সম্ভব।

➡️ মার্কিন কর্মকর্তাদের দাবি, এসব তথ্য চীন সামরিক নজরদারি, আগাম সতর্কতা এবং বিভিন্ন আঞ্চলিক বিরোধে কাজে লাগাতে পারে।

বিশেষ করে উপকূলীয় এলাকায় মার্কিন ও মিত্র দেশগুলোর সামরিক তৎপরতা সম্পর্কে তথ্য সংগ্রহে এসব সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

➡️ তবে চীন এই অভিযোগ অস্বীকার করেছে এবং এগুলোকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে দাবি করেছে।

সূত্র: Reuters
@SorwarAlam[mh]
#USA #China #COSCO #Military
😎226👍59❤25🤔15🤣9🤬3👎1👏1
September 2, 2026 11.5K 1 6