📌 যুক্তরাষ্ট্রের সঙ্গে ২৫ বছরের বড় তেল চুক্তি করলো ভেনেজুয়েলা।
চুক্তির আওতায় দেশটির ১৭টি গুরুত্বপূর্ণ তেলক্ষেত্রে কাজ হবে এবং প্রতিদিন ১৫ লাখ ব্যারেলের বেশি তেল উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানান দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসী রদ্রিগেজ
➡️ চুক্তি অনুযায়ী, তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ৬৫ ডলার হলেও ভেনেজুয়েলা প্রতি ব্যারেলে প্রায় ১৯ ডলার পাবে।
সব মিলিয়ে চুক্তি থেকে দেশটির সরকারের আয় ২০৯ বিলিয়ন ডলারের বেশি হতে পারে।
➡️ চুক্তিতে তেলক্ষেত্রে কাজ করা কোম্পানিগুলোর জন্য ১৬ শতাংশ রয়্যালটি এবং ৩৪ শতাংশ আয়কর নির্ধারণ করা হয়েছে।
➡️ চুক্তির আওতায় ভেনেজুয়েলা তার তেলসম্পদ, বিদ্যমান তেলশিল্প ও শ্রমিক সরবরাহ করবে।
অন্যদিকে যুক্তরাষ্ট্র বিনিয়োগ ও প্রয়োজনীয় প্রযুক্তি দেবে।
➡️ চুক্তিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভূমিকার প্রশংসা করেন দেশটির অন্তর্বর্তীকালীন এই প্রেসিডেন্ট।
সূত্র: Reuters
@SorwarAlam[mh]
#Venezuela #USA #Oil #Energy
245
195
83
30
24
21
5
4
3
2
1August 30, 2026 13.5K 28 9