📌 গালওয়ান সংঘর্ষের সেনাপতি জাও জংকিকে রাজনৈতিক পদ থেকে সরাল চীন।
➡️ চীনের শীর্ষ রাজনৈতিক পরামর্শক সংস্থা তাদের সাবেক পশ্চিমা থিয়েটার কমান্ডার জেনারেল জাও জংকিকে সদস্যপদসহ অন্যান্য দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে।
➡️ জেনারেল জাও ২০১৭ সালের ডোকলাম এবং ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের সময় পশ্চিমা থিয়েটারের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তবে তাকে সরিয়ে দেওয়ার নির্দিষ্ট কোনো কারণ বেইজিংয়ের পক্ষ থেকে জানানো হয়নি।
ধারণা করা হচ্ছে, শি জিনপিংয়ের সেনাবাহিনীতে যে ব্যাপক রদবদল চলছে, এটি তারই একটি অংশ। এর আগে সিএমসি থেকেও শীর্ষ পর্যায়ের দুজন জেনারেলকে সরিয়ে দেওয়া হয়।
সূত্র: রয়টার্স
@SorwarAlam[an]
237
53
20
1
1
1August 30, 2026 13.3K 3 3