📌 হুথিদের বিরুদ্ধে সামরিক হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেন সৌদি যুবরাজ।
➡️ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (MBS) ইয়েমেনের হুথি বা আনসারাল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার দায়িত্ব যুক্তরাষ্ট্রকে নিতে অনুরোধ করেন বলে জানাচ্ছে ইসরায়েলি সংবাদমাধ্যম Kan News.
➡️ চলতি মাসের শুরুতে সৌদি যুবরাজ ও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (CENTCOM) কমান্ডার জেনারেল ব্র্যাড কুপারের মধ্যে বৈঠকে বিষয়টি উত্থাপন করা হয়।
তবে যুক্তরাষ্ট্র সরাসরি এই সামরিক অভিযান পরিচালনার দায়িত্ব নিতে রাজি হয়নি।
বিশেষ করে হুথিরা এখন লোহিত সাগরে মার্কিন জাহাজকে লক্ষ্যবস্তু করছে না— এই বিষয়টিও ওয়াশিংটনের সিদ্ধান্তে ভূমিকা রেখেছে।
তবে যুক্তরাষ্ট্র সৌদি আরবকে হুথিদের বিরুদ্ধে সৌদি নিজস্ব সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে সমর্থন দেওয়ার কথা জানায়।
সূত্র: Kan News
@SorwarAlam[mh]
#SaudiArabia #USA #Yemen #Houthis

346
57
48
27
15
12
10
10
4
3
1August 30, 2026 12.7K 72 9