📌 ইরান যুদ্ধে অস্ত্র পাঠিয়ে ইউরোপ-এশিয়ায় কমেছে মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুত।
➡️ ইরানের সঙ্গে যুদ্ধে ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে।
এর ফলে ইউরোপ ও এশিয়ায় থাকা মার্কিন অস্ত্রের মজুত কিছু ক্ষেত্রে অত্যন্ত কমে গেছে বলে জানান মার্কিন কর্মকর্তারা।
বিশেষ করে প্যাট্রিয়ট ও ATACMS-এর মতো ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য নির্ভুলভাবে লক্ষ্যভেদী অস্ত্রের মজুত উল্লেখযোগ্যভাবে কমেছে।
একই সঙ্গে THAAD ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোন ঠেকানোর সরঞ্জামও মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে।
এসব অস্ত্রের মজুত আবার আগের পর্যায়ে নিতে কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে মার্কিন কর্মকর্তারা জানান।
অস্ত্রের এই ঘাটতির কারণে মার্কিন সামরিক কমান্ডারদের সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির পরিকল্পনাতেও পরিবর্তন আনতে হচ্ছে।
➡️ একই সময়ে চীন যদি তাইওয়ানে হামলা চালায় অথবা রাশিয়া ন্যাটোর বিরুদ্ধে বড় ধরনের হুমকি তৈরি করে, তাহলে যুক্তরাষ্ট্র দুটি অঞ্চলে একসঙ্গে সামরিকভাবে প্রতিক্রিয়া জানাতে পারবে কি না— তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র: Wall Street Journal
@SorwarAlam[mh]

232
56
16
12
2
1
1August 29, 2026 12.6K 4 4