বাইনারি ট্রেডিং থেকে সরে যাওয়ার অন্যতম প্রধান কারণ হলো, আমি চাই না আমার কারণে আপনাদের কারও কোনো ক্ষতি হোক। 🙏
বাইনারি প্রমোট করা আমি অনেক আগেই বন্ধ করে দিয়েছি। কারণ একটা সময় বুঝতে পেরেছি, আমাকে দেখে অনেকেই Influenced হয়ে ট্রেডিংয়ে আসছেন। কিন্তু আমি এখন Active থাকি না, তখন আমাকে না পেয়ে অনেকেই অন্য কারও কাছ থেকে শেখার চেষ্টা করেন। এভাবেই অনেক মানুষ ভুল মানুষের পাল্লায় পড়ে, বিভিন্ন Scammer-এর কথায় Account খুলে শেষ পর্যন্ত নিজের কষ্টের টাকা হারান এবং অনেক সময় নিজের ক্যারিয়ারও নষ্ট করে ফেলেন।
আমার কাছে Binary Options একটা Trap। যত দ্রুত একজন মানুষ এটা বুঝতে পারবেন, তত দ্রুত নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। এই সেক্টরে সবাই সফল হয় না, বরং বেশিরভাগ মানুষই ভুল সিদ্ধান্ত, অতিরিক্ত ঝুঁকি এবং প্রতারণার কারণে ক্ষতির মুখে পড়েন।
আর সবচেয়ে বড় সমস্যা হলো, Signal-এর নামে অনেক মানুষকে Trading-এর একটা অন্ধকার জগতের দিকে নিয়ে যাওয়া হয়। যেখানে নিজের Knowledge ও Skill তৈরি করার পরিবর্তে মানুষ অন্যের কথার ওপর নির্ভরশীল হয়ে পড়ে।
তাই একটা অনুরোধ থাকবে, আমাকে দেখে কোনোভাবেই Influenced হয়ে Trading-এ আসবেন না। অনলাইনে আমরা যা দেখি, তার সবকিছু বাস্তব নয়। অনেক কিছুই শুধু একটা মোহ।
আমি এখন Binary থেকে দূরে আছি এবং Forex নিয়ে সামনে এগোতে চাই। তারপরও কারও কোনো Guidance বা Support প্রয়োজন হলে জানাতে পারেন। আমি যখন Free থাকব, নিজের অভিজ্ঞতা থেকে যতটুকু পারি Guide করার চেষ্টা করব। ❤️
নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই নিজে শিখুন, বুঝুন এবং তারপর সিদ্ধান্ত নিন। 🙏
52
10
5
2
1