প্যারোলে মুক্তি পাওয়া লোকটা তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ছাত্র ছিলো। মুজিবের জোশ নিয়ে ছাত্রলীগ করতো। নেতাদেরকে খুশি করতে শিবিরের ছেলেদের মারতে গিয়েছিল সেই বড় রামদা নিয়ে ।
এভাবেই মনের আনন্দে নেতাকে খুশি করতে মিডিয়ার সামনে কুপিয়ে কুপিয়ে একটা শিবিরকে মেরে ফেললো। আহা কি আনন্দ! শিবির মারছে!
মারার কিছুক্ষণ পর মিডিয়ায় বড় করে রামদা হাতে ছবি আসলো ছেলের, শিবির সন্দেহে আমাদের শরিয়তপুরের নড়িয়ার হিন্দু ছেলে বিশ্বজিৎকে কুপিয়ে মেরেছে হাসিনার সোনার ছেলেরা। ছেলেটা তখন পুরান ঢাকায় দর্জির কাজ করতো।
সালটা ছিলো ২০১২ সাল আর আজকে ২০২৬ সাল। প্রায় ১৪ বছর ধরে এই লোক জেলে। এই ১৪ বছরের ১২ বছরই আওয়ামীলীগ ক্ষমতায় ছিলো। মুক্তি পায় নাই।
কই আওয়ামীলীগ তারে বাছাইতে পাড়ছে? রক্ষা করতে পারছে? পারেনি আর পারবেও না। এটাই বাস্তবতা। অবশ্য দেশে আইন-আদালত থাকলে আরও আগেই ফাঁসি হতো।
আজকে যারা সরকার কিংবা বিরোধী দলে আছেন এই ব্যক্তি থেকে শিক্ষা নিন। নেতাকে খুশি করতে গিয়ে নিজের জীবনকে কোরবানি দিয়েন না। নিজের সর্বস্ব বিলিয়ে দিয়েন না।

34August 21, 2026 4.2K 1