আপনি ট্রেড করছেন নাকি জুয়া খেলছেন, নিজেকে কখনো প্রশ্ন করেছেন? ট্রেডিং… — Forex GOLD 🪙 🥇 Future & spot — TG.ME

আপনি ট্রেড করছেন নাকি জুয়া খেলছেন, নিজেকে কখনো প্রশ্ন করেছেন? ট্রেডিং এর সবচেয়ে গুরুত্বপুর্ন বিষয় কি জানেন? সেইটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট এবং ডিসিপ্লিন! আপনি হয়তো হাজারটা স্ট্রেটিজি জানতে পারেন, কিন্তু এইটা ছাড়া আপনি লং টার্মে কখনও প্রফিট করতে পারবেন না, হয়তো আপনি শর্ট টার্মে প্রফিট করতে পারবেন কিন্তু আমি লিখে দিলাম, একটা সময় পর আপনি আবার সবকিছু হারাবেন। - এই কথা কেনো বলছি? দেখেন, ট্রেডিং মানে কোনো কিছু কেনা-বেচা করা, মানে সোজা ভাষায় ব্যবসা! আবার অনেকের কাছে ট্রেডিং মানে নিছক জুয়া বা গ্যাম্বলিং? একটা উদাহরণ দেই! ধরেন আপনার কাছে ১০০০ টাকা আছে(১০০০ টাকাই আপনার সম্বল), এখন এই পুরো ১০০০ টাকা দিয়েই আপনি কিছু একটা কিনলেন, তারপর দেখলেন ওই জিনিসের দাম কমে ৭০০ টাকা হয়ে গেলো, আপনি ভাবলেন ৩০০ টাকা লস হয়ে গেছে, এত লস নিয়ে বের হবো? - না, কেনো? কারণ ৩০০ টাকা কিন্তু আপনার কাছে অনেক কিছু, তারপর দেখলেন দাম একটু বাড়া আরম্ভ করলো, দাম হলো ৮০০ টাকা, আপনার লস এখন ২০০ টাকা, আপনি আশাবাদী হলেন যে আপনার লস টা মনে হয় এবার রিকোভার হয়েই যাবে। কিন্তু পরে দেখা গেলো কি, দাম কমে হয়ে গেলো ৪০০ টাকা, মানে আপনার লস এখন ৬০০ টাকা, এখন কিন্তু আপনার মনে ফুল প্যানিক বা আতঙ্ক! এই সময় মানুষ কি করে? সাধারণত সে ভয়ে সেল দিয়ে চলে আসে অথবা হোল্ড করে পুরো টাকাই লস করে! তারপর মনে সৃষ্টি হয় ক্ষোভ আর হতাশা! এবার আরেকটা উদাহরণ দেই। আরেকজন লোক (ধরে নেন তার নাম কুদ্দুস) তার কাছেও ১০০০ টাকা আছে, কিন্তু সে তার এই ১০০০ টাকার ১% দিয়ে, মানে ১০ টাকা দিয়ে কোনো একটা জিনিষ কিনলো, উপরের সেম ঘটনা তার সাথেও ঘটলো , অর্থাৎ সে প্রথমে ৩ টাকা পরে ৬ টাকা, তারপর ধরে নেন সর্বশেষ ১০ টাকাই লস করলো। কিন্তু এই ঘটনা গুলো ঘটার সময়ে, তার মনে বিন্দু মাত্র কোনো ইফেক্ট পড়ে নাই। - কেনো? কারণ সে জানে, যে তার লস হলে সর্বোচ্চ ১০ টাকা লস হবে, এবং তার ক্যাপিটাল এর মাত্র ১% সে লস করবে! পৃথিবী উল্টাই যাক, সে ১০ টাকার বেশি লস করবে না!! সে পরবর্তীতে আবার ১% দিয়ে ট্রেড করবে, তখন সে হয়তো ১০ টাকা দিয়ে ১০ টাকা বা ২০ টাকা লাভ করবে। এইভাবে সে ডিসিপ্লিন মেনটেইন করে, অনেক ট্রেড করতে থাকবে, কিছু ট্রেডে লাভ হবে আর কিছুতে তার লস হবে, কিন্তু এভাবে হয়তো লং টার্মে অনেকগুলো ট্রেড করে সে ওভারঅল লাভে থাকবে। সে যদি মাসে তার ক্যাপিটালের ২০% বা ২০০ টাকা-ও লাভ করে, সেইটাও কিন্তু বিশাল বিষয়! এই ব্যক্তি যদি ১০০০ টাকা থেকে লং টার্মে ধরেন ১ মাসে, ২০০ টাকা লাভ করতে পারে, তাহলে তার পক্ষে ১ লাখ টাকা থেকে ২০,০০০ টাকা লাভ করা সম্ভব নয়? - হ্যাঁ অবশ্যই সম্ভব! অন্যদিকে, উপরের ব্যক্তি কি করলো একবারেই তার ক্যাপিটাল এর ৬০% বা পুরোটাই লস করে ফেললো! পরে দেখা যাবে, এই ব্যক্তি আবার ধার করে ট্রেডিং করবে, এবং তার লস রিকোভার করতে গিয়ে আবার গ্যাম্বলিং করতে থাকবে, এবং তার এই চক্র চলতেই থাকবে!! এখন ২ জন ব্যক্তির মধ্যে কে ট্রেডার আর কে জুয়াড়ি বা গ্যাম্বলার বুঝতে পারছেন? কেউ যদি প্রতি মাসে ২০%(যদিও এইটা অনেক বেশি) মেইক করে, তাহলে ১ বছরে সে ওই ১০০০ টাকা থেকে তার লাভ হবে কত জানেন? - ২৪০০ টাকা! মানে তার ক্যাপিটাল কে সে ডাবল এর বেশি করে ফেলবে! আমি মডেস্ট ভাবে ধরে নিলাম, এইটা ইয়ার্লি ২৪০% এর জায়গায় ইয়ারলি ১০০% নেট প্রফিট। মানে সে মাসে মাত্র ৮-১০% প্রফিট করে(একেক মাসে একেক রকম হতে পারে), কিন্তু মূল বিষয় হচ্ছে, বছর শেষে ধরেন সে ওভারঅল ১০০% প্রফিট করে! * এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, কোনো একটা ব্যাংকের বাৎসরিক ডিপোজিট রেইট বা আমানতের সুদের হার কতো? => (৯-১০)%, মানে ১,০০০ টাকা ব্যাংকে রাখলে বছরে আপনি পাবেন ৯০-১০০ টাকা! আর উপরের কুদ্দুস বছরে কতো প্রফিট করতেছে? - ১০০%! এখন উপরের টাকার এমাউন্ট বা সংখ্যা গুলো সবকিছু ভুলে যান, ধরেন ১০০০ টাকার পরবর্তীতে কুদ্দুসের কাছে ৫ কোটি টাকা আছে, তাহলে কুদ্দুস কি বছরে ৫ কোটি টাকা লাভ করতে পারবেনা? আশা করি উত্তর পেয়ে গেছেন, এবং এই কুদ্দুস কে মানুষ বা বিভিন্ন প্রতিষ্ঠান ডেকে নিয়ে টাকা দিবে, যে ভাই, আপনি আমার টাকাটা রাখেন, বছর শেষে আমাকে ৫০% লাভ দিলেও হবে, যদিও কুদ্দুস এর জন্য কারো টাকার দরকার হবে না! সো পরিশেষে বলতে চাই, ট্রেডিং ইস অল এবাউট মাইন্ডসেট+ডিসিপ্লিন! কচ্ছপ হোন, খরগোশ নয়! ২০১৭ সাল থেকে এই মার্কেট এ আছি, এবং প্রতিনিয়ত দেখছি, শিখছি! Learn> Test > Refine > Re-learn> Test > Result > Repeat. সো, বি লাইক কুদ্দুস!!! ভবিষ্যতে আরো কিছু বিষয় নিয়ে হয়তো লিখবো!

❤1
August 31, 2025 156