আদিব হুজুরের 'তুরষ্কে তুর্কিস্তানের সন্ধানে' বইটা তো অনেকে পড়েছেন নিশ্চয়ই। বইয়ে সুন্দর একটা দুআ শেখানো হয়েছে। আদিব হুজুর এয়ারপোর্টে যেতে যেতে জ্যামে পড়েছিলেন। বর্ণনাটা অনেকটা এমনই। তখন তিনি একটা দুআ পড়তে থাকেন। সব সমাধান হয়ে যায়। এই দুআটা আমি যখন থেকে পেয়েছি, প্রতিটা বিপদে পড়ি এবং বিশ্বাস করুন, মহান আল্লাহর অসীম দয়ায় একটা না একটা সমাধান পেয়ে যাই। এইটা আমার কারামত না, দুআর ফসল। বান্দা যখন ইয়াক্বীন ও ইখলাসের সাথে কোনো আমল করে, তখন সে গোনাহগার হলেও আল্লাহ তার দুআ কবুল করেন। শর্ত হলো, ইখলাস থাকা। আল্লাহ তায়ালা অবশ্যই করবেন এই নিয়ত হাজির রাখা। আমি ছোট থেকে ছোট সমস্যায়ও দুআটা পড়ি। জ্যামে পড়লে, টিকেট না পেলে, গাড়ী না পেলে, কোথাও কোনো বিপদের আশংকা করলে। দেখতে পাই, একটা সমাধান মাথায় এসে যায়। দুআটা হাদিসে এসেছে, সহীহ ইবনে হিব্বানে আনাস রাদ্বিয়াল্লাহু আনহুর রিওয়ায়াতে, اللهُمَّ لا سَهْلَ إلا مَا جَعَلتَهُ سَهْلا وَ أنتَ تَجْعَلُ الحزْنَ إذا شِئْتَ سَهْلا 'আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা, ওআনতা তাজআলুল হুযনা ইযা শি'তা সাহলা' অর্থ: হে আল্লাহ! আপনি যা সহজ করেছেন তা ব্যতীত সহজ আর কিছুই নেই। এবং আপনি চাইলে দুঃখ কষ্টকেও পরিণত করতে পারেন সহজতায়... লেখা- উস্তাদ আম্মারুল হক
আদিব হুজুরের 'তুরষ্কে তুর্কিস্তানের সন্ধানে' বইটা তো অনেকে পড়েছেন… — প্রজন্ম — TG.ME
April 27, 2026 40