কোড লিখলে আর চাকরি থাকবে না? কথাটা শুনতে ভয়ংকর লাগলেও, AI-এর যুগে… — Programming Hero — TG.ME

কোড লিখলে আর চাকরি থাকবে না? কথাটা শুনতে ভয়ংকর লাগলেও, AI-এর যুগে এটাই হয়তো হতে যাচ্ছে সবচেয়ে বড় রিয়েলিটি! কোড তো AI লিখে দিচ্ছে, তাহলে একজন ডেভেলপারের আসল কাজ কী হবে? আজকের আলোচনাটা হবে AI-এর এই যুগে একজন ফ্রেশার বা ডেভেলপার কীভাবে প্রবলেম সলভিং মাইন্ডসেট তৈরি করে নিজের ক্যারিয়ার সিকিউর করবে, সেটা নিয়ে। Career Crackerz Podcast এর এই এপিসোডের গেস্ট হিসেবে আছেন হাসান শাহরিয়ার মাসুদ ভাই। তিনি Orbitax-এর CTO এবং ম্যানেজিং ডিরেক্টর। ১৯৯৭ সাল থেকে শুরু করে দীর্ঘ ২৯ বছর ধরে তিনি প্রোগ্রামিং করছেন। ১৩ বছর ধরে তিনি টেকনিক্যাল টিম, প্রোডাক্ট এবং আর্কিটেকচার লিড করেছেন। অনেক দিনের এই অভিজ্ঞতার জায়গা থেকে তিনি প্রোগ্রামিং বনাম কোডিংয়ের আসল পার্থক্য এবং বর্তমান সময়ে ডেভেলপারদের গ্রাউন্ড রিয়েলিটি নিয়ে একদম ক্লিয়ারলি কথা বলেছেন। https://youtu.be/oo6aI0HC0OQ

YouTubeকোডিং জানলেও চাকরি জুটবে না? | Hasan Shahriar MasudAI কি সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের রিপ্লেস করে ফেলবে? শুধু প্রম্পট লিখতে জানাই কি ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য যথেষ্ট? Career Crackerz এর এই এপিসোডে আমরা কথা বলেছি অরবিট্যাক্সের সিটিও হা…
August 8, 2026 6.2K 2 7