যুক্তবর্ণ বাংলা ব্যাকরণে একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি হয়।… — P2A Official Channel — TG.ME

যুক্তবর্ণ

বাংলা ব্যাকরণে একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি হয়। যুক্তবর্ণে ব্যবহৃত বর্ণগুলো কখনো সহজেই চেনা যায়, আবার কখনো যুক্ত হওয়ার কারণে মূল বর্ণগুলো সহজে বোঝা যায় না। এদিক থেকে যুক্তবর্ণ প্রধানত দুই প্রকার স্বচ্ছ যুক্তবর্ণ ও অস্বচ্ছ যুক্তবর্ণ।

১. স্বচ্ছ যুক্তবর্ণ

যে যুক্তবর্ণে যুক্ত হওয়া বর্ণগুলোকে সহজে শনাক্ত করা যায়, তাকে স্বচ্ছ যুক্তবর্ণ বলে।

উদাহরণ:
ক্ট, জ্জ, জ্ব, ড্ড, ন্ট, ণ্ঠ, দ্দ, দ্ব, দ্ম, ন্ড, ন্স, প্ট, প্প, ব্দ, ল্ক, ল্ট, ল্ড, ল্প, শ্ছ, ষ্ট, ষ্ঠ ইত্যাদি।

২. অস্বচ্ছ যুক্তবর্ণ

যে যুক্তবর্ণে যুক্ত হওয়ার পর মূল বর্ণগুলোর আকৃতি পরিবর্তিত হয়ে যায় এবং বর্ণগুলো সহজে চেনা যায় না, তাকে অস্বচ্ছ যুক্তবর্ণ বলে।

উদাহরণ:
ক্ত (ক্ + ত), ক্স (ক্ + স), ক্র (ক্ + র), ক্ষ (ক্ + ষ), ক্ষ্ম (ক্ + ষ + ম), গ্ধ (গ্ + ধ), ঞ্জ (ঞ্ + জ), ত্ত (ত্ + ত), রূ (র্ + উ) ইত্যাদি।
❤14
August 24, 2026 2.2K 6