অনেকেই জানতে চেয়েছিলেন—‘তেশকিলাত’ সিজন ৭-এ আমাদের অনুবাদ প্ল্যাটফর্মের কাজ চলবে কি না? অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আসন্ন সিজনে আমাদের পক্ষে অনুবাদের কাজ চালিয়ে যাওয়া সম্ভব হবে না। তবে ভালো লাগছে যে, মানসম্মত সাবটাইটেল দেওয়ার জন্য সবার পরিচিত ‘উসমানী খেলাফত’ টিম এগিয়ে এসেছে। ভাইদের প্রতি রইল সাধুবাদ ও আন্তরিক শুভকামনা। সত্যি বলতে, আমরাও চিন্তিত ছিলাম—এ সিজনে দর্শকরা কি উপযুক্ত ও মানসম্মত বাংলা সাবটাইটেল পাবেন? অবশেষে সেই চিন্তারও সমাধান মিলল। ‘তেশকিলাত’-এর পুরোনো অনেক দর্শক আমাদের সঙ্গে ছিলেন—এটা আমরা জানি এবং আপনাদের ভালোবাসার প্রতি আমরা কৃতজ্ঞ। এ সিজনে আপনাদের জন্য কাজ করতে না পারায় আন্তরিকভাবে দুঃখিত। আশা করি, ‘উসমানী খেলাফত’ টিমের হাত ধরে দর্শকরা আগের মতোই সুন্দর ও মানসম্মত সাবটাইটেল উপভোগ করতে পারবেন। #Teşkilat #TRT1 #Teşkilat7Sezon
72
2
2
1
1
1