দায়েমি ফরজ অর্থ: এমন ফরজ যা প্রতিনিয়ত, প্রতিদিন এবং সার্বক্ষণিক ভাবে… — 𝒎𝒖𝒔𝒍𝒊𝒎𝒂𝒕𝒓𝒊𝒙 — TG.ME

দায়েমি ফরজ অর্থ: এমন ফরজ যা প্রতিনিয়ত, প্রতিদিন এবং সার্বক্ষণিক ভাবে পালন করা আবশ্যক।

একজন মহিলার জন্য দায়েমি ফরজ ৫ টি:

১। ঈমানের ওপর অটল থাকা:
সবসময় আল্লাহর প্রতি ঈমান ও ইসলামের ওপর অটল থাকা।
সূরা আন-নাহল: ১০৬

২। সতর ঢেকে রাখা:
শরিয়ত অনুযায়ী শরীরের আবশ্যক অংশ ঢেকে রাখা।
সূরা আন-নূর: ৩০–৩১

৩। পর্দা করা:
সৌন্দর্য ও সাজসজ্জা পরপুরুষের সামনে প্রকাশ না করা এবং শালীনতা বজায় রাখা।
সূরা আন-নূর: ৩১, আল-আহযাব: ৫৯

৪। শালীনভাবে কথা বলা:
পরপুরুষের সঙ্গে আকর্ষণীয় বা কোমল ভঙ্গিতে কথা না বলে প্রয়োজনীয় ও শালীন কথা বলা।
সূরা আল-আহযাব: ৩২

৫। স্বামীর আমানতের হেফাজত করা:
স্বামীর অনুপস্থিতিতে তার ঘর, সন্তান ও সম্পদের আমানত রক্ষা করা।
সহীহ বুখারী: ৫১৮৮

একজন পুরুষের দায়েমি ফরজ ৩ টি:

১। ঈমানের ওপর অটল থাকা:
সবসময় ঈমান ও ইসলামের ওপর অটল থাকা।
সূরা আন-নাহল: ১০৬

২। সতর ঢেকে রাখা:
শরিয়ত অনুযায়ী নিজের সতর ঢেকে রাখা।
জামে' আত-তিরমিযী: ২৭৯৫

৩। পরিবারকে দ্বীনের পথে রাখা:
পরিবারকে আল্লাহর বিধান মানতে সহযোগিতা করা এবং দ্বীনি দায়িত্বের ব্যাপারে দায়িত্বশীল হওয়া।
সূরা আত-তাহরীম: ৬

- Hidayah
❤22
September 22, 2026 790 21