উহুদের ময়দানে মুসলিমরা যখন দেখতে পেলো বিজয় তাদের সন্নিকটে, তখন তারা উল্লাস উত্তেজনায় একটি ভুল করে ফেলল। সেই সুযোগে খালিদ বিন ওয়ালিদ (রাঃ) তাঁর সৈন্য দল নিয়ে মুসলিমদের উপর আক্রমণ করলেন এবং মুসলিমরা তখন ভয়াবহ ক্ষতির মুখে পড়লো। এমনকি নবী (সাঃ) এর উপর সর্বোচ্চ আক্রমণ করা হলো। তখন নবী (সাঃ) কে বাঁচানোর জন্য একে একে বহু সাহাবি শাহাদাত বরণ করেন। এমনকি নবী (সাঃ) মারা গেছেন এমন গুজবও উঠলো। বিজয় সামনে দেখে উল্লাস উত্তেজনায় একটি ভুলের জন্য ৭০ জন সাহাবি সেইদিন শহীদ হন। এমনকি নবী (সাঃ) সহ বহু সাহাবি সেইদিন মারাত্মক আহত হন এবং সুনিশ্চিত বিজয় হাতছাড়া হয়ে যায়।
সেই উহুদ থেকে আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন। বিজয়ের পূর্বেই অতি উল্লাস ঠিক নয়।
বিঃদ্রঃ
১) যদিও বর্তমান আন্দোলন সরাসরি আল্লাহর দ্বীন বাস্তবায়নের সংগ্রাম নয়, তবে এটা একটা দানব জালিমের বিরুদ্ধে ন্যায় সংগ্রাম।
২) খালিদ বিন ওয়ালিদ (রাঃ) তখন পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করেননি, পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করেছেন।
3August 3, 2024 1.4K 2