জুম'আর দিনের বিশেষ রিমাইন্ডার এই বরকতময় এবং ফজিলতপূর্ণ দিনটি আমাদের… — Muslimah's Ayaah - MA — TG.ME

• জুম'আর দিনের বিশেষ রিমাইন্ডার

এই বরকতময় এবং ফজিলতপূর্ণ দিনটি আমাদের আত্মশুদ্ধির এক সুবর্ণ সুযোগ। আমরা যেন এই পবিত্র দিনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে পারি ইন শা আল্লাহ। ইবাদত-বন্দেগি, দোয়া এবং নেক আমলের মাধ্যমে নিজেদের পরিশুদ্ধ করতে পারি। আজকের দিনটি যেন কোনোভাবেই আমাদের বিফলে না যায়।

জুম'আর দিনের কিছু গুরুত্বপূর্ণ আমল:

𖦹 জুম'আর নামাজে সময়মতো উপস্থিত হোন।
𖦹 সূরা আল-কাহফ তিলাওয়াত করুন (সহিহ হাদীসে এই সূরার অনেক ফজিলত এসেছে)।
𖦹 আল্লাহর কাছে বেশি বেশি দুআ করুন। কেননা আজকের দিনে দুআ কবুল হওয়ার বিশেষ মুহূর্ত রয়েছে।
𖦹 সদাকাহ্ করুন কমপক্ষে এক টাকা করে হলেও।
𖦹 রাসূলুল্লাহ ﷺ এর উপর প্রচুর দুরুদ পাঠ করুন। দুরুদ জুম'আর দিনের সর্বোত্তম আমলগুলোর মধ্যে একটি।

আল্লাহ সুবনাহু ওয়া তাআলা আমাদের সবাইকে উত্তমরূপে কবুল করুন। এবং এই দিনটিকে আমাদের জন্য ফলপ্রসূ করুন।

#MA
❤6🔥1
September 4, 2026 630