মনে রাখতে হবে, গুনাহকালীন সময়ে আনন্দ ক্ষণস্থায়ী। কিন্তু তার ক্ষতি ও করুণ পরিণতি দীর্ঘস্থায়ী। পাপের উন্মাদনা সাময়িক। কিন্তু তার অনুতাপ দীর্ঘমেয়াদি। গুনাহ দয়াময় রবের অনুগ্রহ ও দয়া থেকে দূরে সরিয়ে দেয়। গুনাহের ফাঁদ থেকে বেঁচে থাকার জন্য হিম্মত করতে হবে। সুতরাং আজ থেকে নিয়ত করুন, গুনাহের সুযোগ পেলেও গুনাহ করব না।
আর সে যদি কোনো গুনাহ করার সংকল্প করে, কিন্তু সে তা কর্মে বাস্তবায়িত না করে, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় একটি পূর্ণ নেকি লিপিবদ্ধ করে দেন। - সহিহ মুসলিম : ১৩১
বই : দ্বীনদার নারী যদি হতে চান
#MA
16September 3, 2026 815 4