শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষমতা হারাতে পারে এনটিআরসিএ এর ফলে আগের মতো… — Job Solutions — TG.ME

শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষমতা হারাতে পারে এনটিআরসিএ

এর ফলে আগের মতো কমিটির মাধ্যমে বেসরকারি স্কুল-কলেজে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ দেওয়া হতে পারে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, এনটিআরসিএ নামের মধ্যে কোথাও তারা যে শিক্ষক নিয়োগ সুপারিশ করতে পারবে—বিষয়টি উল্লেখ নেই। সংস্থাটি কেবল নিবন্ধন পরীক্ষা নেবে এবং পরবর্তীতে নিবন্ধন সনদ প্রত্যয়ন করবে। ফলে বিষয়টি নিয়ে আইনি জটিলতা হওয়ার সম্ভাবনা রয়েছে।

মন্ত্রণালয়ের সভায় শিক্ষকদের নিজ বাড়ি থেকে দূরের প্রতিষ্ঠানে নিয়োগ সুপারিশের বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে। নিজ বাড়ি থেকে দূরের প্রতিষ্ঠানে পাঠানোর একমাত্র কারণ হিসেবে এনটিআরসিএর সুপারিশের বিষয়টি সামনে এসেছে। ...
🤬96🤣29❤15👏5😁3👍2💩1😭1
August 9, 2026 8.8K 25 4