শনিবার রাত ১২:৪৬ মিনিট থেকে ঢাকায় এক নাশকতামূলক পরিস্থিতি বিরাজ করছে।… — Josephite Version — TG.ME

শনিবার রাত ১২:৪৬ মিনিট থেকে ঢাকায় এক নাশকতামূলক পরিস্থিতি বিরাজ করছে। শনিবার দিবাগত রাত ১২:৪৬ মিনিটে ঢাকা মোহাম্মদপুরের সেন্ট জোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে সর্ব প্রথম ককটেল বোম নিক্ষেপ করা হয়। তার পরের রাতে মিরপুরে গ্রামীণ ব্যাংকের হেডকোয়ার্টারে একই কায়দায় ককটেল নিক্ষেপ করে বাইকে করে পালায় নাশকারীরা। সেইদিনই খিলগাঁওয়ে ঘটে একই ঘটনা। গতকাল রাতে সেন্ট জোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের পাশে অবস্থিত মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে ককটেল নিক্ষেপ করা হয়। তারপর আজ দুপুরে যাত্রী বেশে এসে বাসে আগুন দেয় তিন চক্রান্তকারী। এইমাত্র খবর আসলো মোহাম্মদপুরে আবারো একটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। এভাবেই ১৫ টির বেশি ককটেল বিস্ফোরণের খবর আমাদের কাছে এসেছে। আসলে এসবের পিছনে আছে কারা? আপনাদের কি মনে হয়? কারোর কাছে এই বিষয়ে গোপন কোন তথ্য থাকলে আমাদেরকে জানান, আমাদের এজেন্টরা সক্রিয় রয়েছে। See Facebook Post

November 12, 2025 283