Bangladesh Jamaat-e-Islami: post #426 — TG.ME

ঢাকা-১৫ আসনে দুঃস্থ, অসহায় ও অসুস্থদের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করেন মাননীয় বিরোধীদলীয় নেতা

সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনের দুঃস্থ, অসহায় ও অসুস্থ ব্যক্তিদের মাঝে বিশেষ অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকাল ৪টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মুসা এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক। এছাড়াও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ অনুদানের চেক তুলে দেওয়া হয়।
❤1
July 28, 2026 75