জায়োনিস্ট একটা দেশকে পছন্দ বলে, মানুষ নিজেকে কোথায় কোথায় নিয়ে যাচ্ছে! নাউজুবিল্লাহ! বিশ্বকাপকে ফিলিস্তিন সমস্যার সমাধান কেউ বলে নাই। এই যে ফিলিস্তিনের জন্য দেশে দেশে মানুষ মিছিল করে, বিক্ষোভ করে, এতেও ফিলিস্তিন স্বাধীন হয়ে যায় না। ফিলিস্তিনের জন্য মানুষ দোয়া করে, কোকাকোলা বয়কট করে, বিডিএস মুভমেন্ট যে ইজ্রাইলী পণ্য বয়কটের ডাক দেয়, তাতেও ফিলিস্তিন সমস্যার সমাধান হয়ে যায় না। বিশ্বজুড়ে মুসলমানরা কোকাকোলা বয়কট করে, তুর্কী পার্লামেন্ট কোকাকোলা সরিয়ে দেয়, এতেও ফিলিস্তিন সমস্যার সমাধান হয়ে যায় না। তারপরও বিশ্বজুড়ে মানুষ ফিলিস্তিনের জন্য মিছিল করে, নামাজে কান্নাকাটি করে দোয়া করে, কোকাকোলা বয়কট করে, বিডিএস মুভমেন্টের সাথে সংহতি প্রকাশ করে। একদল মুক্তিকামী মানুষ নিজের প্রাণ বিলিয়ে দেয়, যুদ্ধ করে। কিন্তু তারা দখলদার বাহিনীর হাত থেকে ফিলিস্তিনকে মুক্ত করতে পারেনা। দখলদার বাহিনীটির পরাজয় ঘটেনা। তার মানে কি আল্লাহ মুসলমানদের অপছন্দ করেন? (নাউজুবিল্লাহ) আর্জেন্টিনা নামক একটা দেশকে তারা পছন্দ করে বলে, সেটার কীর্তিকলাপ নিয়ে কিছু বললে, তারা তারা কী কী স্টেটমেন্ট দেয়!
জায়োনিস্ট একটা দেশকে পছন্দ বলে, মানুষ নিজেকে কোথায় কোথায় নিয়ে যাচ্ছে!… — iTahmid — TG.ME
July 15, 2026 1.3K 2 1