বৃহত্তর জেলা কতটি? ১৫/১৭/১৯/২০ টি? স্বাধীন বাংলাদেশের সময় জেলার সংখ্যাই মূলত বৃহত্তর জেলা। ভারত বিভাগের পূর্বে পূর্ব বাংলা অঞ্চলে জেলা ছিল ১৫ টি। ১৯৪৭ সালে ভারত বিভাগের সময় নদীয়া জেলা থেকে কুষ্টিয়া আলাদা করা হয়। এছাড়াও, সিলেট জেলা গণভোটের মাধ্যমে পূর্ব-পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। যার ফলে ভারত বিভাগের পর বৃহত্তর জেলা হয় ১৭ টি। পাকিস্তান আমলে টাঙ্গাইল ও পটুয়াখালি জেলা প্রতিষ্ঠিত হয়। সুতরাং, স্বাধীন বাংলাদেশের সময় জেলা ছিল ১৯ টি। পরবর্তীতে ১৯৭৮ সালে ২০ তম জেলা হিসেবে জামালপুর প্রতিষ্ঠিত হয়। ১৯৮৪ সালে এই ২০ টি জেলা ভেঙ্গে সর্বমোট ৬৪ টি জেলা তৈরি করা হয়। বর্তমানে বাংলাদেশে জেলা ৬৪ টি এবং প্রস্তাবিত ৬৫ তম জেলা ভৈরব। যেহেতু, স্বাধীন বাংলাদেশের জেলা সংখ্যা ছিল ১৯ টি। সুতরাং, বৃহত্তর জেলার উত্তর হবে ১৯ টি। জিকে MP3 বই শেষ করার মিশনে ভর্তি চলছে... ভর্তি হতে ম্যাসেজ দিন 01622-747944 (What'sApp) #alert #confusion
বৃহত্তর জেলা কতটি? ১৫/১৭/১৯/২০ টি? স্বাধীন বাংলাদেশের সময় জেলার… — GK BEE by SABAS — TG.ME
August 7, 2026 1.8K 1 9