বিএনপির সমাবেশ নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মী আন্তর্জাতিক গণতন্ত্র… — CYBER 24 — TG.ME

বিএনপির সমাবেশ
নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মী

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপি। সমাবেশে যোগ দিতে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীর। পাশাপাশি দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও আসছেন।

মঙ্গলবার বেলা আড়াইটায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
❤1
September 17, 2024 995 1