হে মানুষ!
তোমার মহান রব সম্পর্কে
কিসে তোমাকে ধোঁকা দিয়েছে?
আল-ইনফিতার | ৬
*আহ... আয়াতের মর্মটা বুঝতে পারলে হয়তো তারা সত্যি নিজেকে, নিজেই প্রশ্ন করতে পারতো। সত্যি ইচ্ছে করে তাঁদের গিয়ে বলতে, কিসে তোমাকে* *ধোঁকা দিয়েছে তোমার রব থেকে?*
*কিসে?*
*কোন কারণে মুখ ফিরিয়ে নিয়েছো তোমার মহান রব থেকে?!*
*তুমি কার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, যে তোমাকে এতো এতো নিয়ামত দিয়ে রেখেছে, তোমার প্রতিটা নিশ্বাস তোমার রবের দেওয়া, তোমার রিজিক তোমার রবের দেওয়া, তোমার স্ত্রী-সন্তান তোমার রবের দেওয়া, আর সেই তুমি এতো কিছুর পাওয়ার পরেও তোমার রব থেকে দূরে সরে আছো?*
*কতবড় অকৃতজ্ঞ তুমি?*
*নিজেকে প্রশ্ন করো হে পাপি?* *নিজেকে প্রশ্ন করো হে গুনাহগার মুসাফির?*
*একবার চুখ টা বন্দ করে প্রশ্ন করো আমি দিনের পর দিন নামাজ না পড়ে, এতো এতো পাপ করে, কার কাছ থেকে মুখ ফিরিয়ে আনলাম, যে রব আমাকে খাইয়ে, পড়িয়ে, নিশ্বাস দিয়ে, দুনিয়াতে রাখছেন, তার কাছ থেকে।*
*আহ....!*
*অকৃতজ্ঞ..?!*
*বে-সবর..?!*
> @


