আমার ১৯ বছরের স্বল্প সময়ের পর্যবেক্ষণ থেকে যদি জিজ্ঞেস করা হয় জীবন… — Examify Admission Updates — TG.ME

আমার ১৯ বছরের স্বল্প সময়ের পর্যবেক্ষণ থেকে যদি জিজ্ঞেস করা হয় জীবন নিয়ে তোমার অবজার্ভেশন কী, তাহলে আমি সর্বপ্রথম যেটা বলব তা হলো জীবন ধারণার বাইরেও অনিশ্চিত। যে পৃথিবীতে শ্বাস-প্রশ্বাসটুকুও আমার একান্ত নিজের না, চাইলেই সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে সে পৃথিবীতে "আমার" বলে আসলে কিছু এক্সিস্ট করে না। একটা সময়ে ভাবতাম মানুষের জ্ঞান, বোধবুদ্ধি, নীতি-নৈতিকতা, মানসিকতাটুকু হয়তো একান্ত নিজের। কিন্তু একদিন আমার ভুল ভাঙে,  এসবকিছুই মূলত আল্লাহর দান। আল্লাহ চাইলে আমাকে এগুলো দিতে পারেন, আবার চাইলে নিয়েও নিতে পারেন৷ এই পৃথিবীতে একান্তই নিজের বলে যদি কিছু থাকে সেটা হলো আত্মা যেটা মৃত্যুর পরও আমারই থাকবে, আমি এই আত্মাটাই সবসময় own করব, আর কোনোকিছুই আমি চিরদিন own করতে পারব না। যেদিন আমার এই উপলব্ধিটা হয়েছিল সেদিন আমার নিজেকে ভীষণ তুচ্ছ মনে হয়েছিল যে আমার কোনো পাওয়ারই নেই, নিজস্ব কিছু বলে এক্সিস্টই করে না। কিন্তু দিনশেষে এটাই বাস্তবতা যেটা জীবনে এডপ্ট করে নিতে পারলে অনেক সমীকরণের সমাধান হয়ে যায় সম্ভবত।
©Tasnim Tabassum
❤44❤‍🔥3
August 25, 2026 3.2K 1