ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সাবজেক্ট চয়েস দেয়ার সময় ভাল সাবজেক্ট এবং ভাল কলেজ গুলো চয়েস লিস্টে আগে রাখবে। পজিশন যতই হোক।
খুবই কমন একটা ভুল ধারনা হলো, পজিশন দূরে থাকলে পিছনের দিকের সাবজেক্ট গুলো চয়েস লিস্টে আগে দিলে সাবজেক্ট চলে আসবে! এই ভুল কেউ করবে না। চয়েস লিস্টে ভাল কলেজ এবং ভাল সাবজেক্ট আগে রেখে এরপর Less Priority কলেজ এবং সাবজেক্ট গুলো রাখবে, কেননা সাবজেক্ট এবং কলেজ মাইগ্রেশান চয়েস লিস্টের উপরের দিকেই হয়।
ধরো তোমার পজিশন ১০৫০ আর তোমার বন্ধুর পজিশন ১০০০। তুমি চয়েস লিস্টে ১ম সাবজেক্ট (প্রাণিবিদ্যা - বাঙলা কলেজ) রাখলে আর তোমার বন্ধু একই সাবজেক্ট চয়েস লিস্টে ১০ নাম্বারে রেখেছে। এখন তোমার বন্ধু যদি ওর চয়েস লিস্টের ১ম ৯ টা সাবজেক্টের জন্য এলিজিবল না হয় এবং ১০ নাম্বারে থাকা (প্রাণিবিজ্ঞান - বাঙলা কলেজ) সাবজেক্ট এর জন্য এলিজিবল হয় তাহলে এই সাবজেক্ট তোমার বন্ধুই পাবে তোমার আগে। এরপর সিট ফাকা থাকলে তুমি পাবে।
আশা করছি বুঝতে পারছ, কেন ভাল সাবজেক্ট এবং কলেজ আগে রাখতে হয়। তবুও প্রশ্ন থাকলে কমেন্ট করো।
Examify Admission Updates
13
2July 18, 2026 6.7K 59 10