হে আমার রব,🤍 হয়তো আমার বাক্যগুলো এলোমেলো। হয়তো নিজের চাওয়াটুকু… — 𝗘𝗖𝗫 𝗧𝗥𝗔𝗗𝗘𝗥 — TG.ME

হে আমার রব,🤍

হয়তো আমার বাক্যগুলো এলোমেলো। হয়তো নিজের চাওয়াটুকু বোঝাবার মতো যথার্থ শব্দ খুঁজে পেতে আমি ব্যর্থ। হতে পারে আমার চিন্তাগুলোও বিচ্ছিন্ন🥺

কিন্তু মালিক, আপনি তো অন্তরের ভাষাও বুঝেন। মুখ যা উচ্চারণ করতে ব্যর্থ হয়, হৃদয় যা সাজিয়ে নিতে হিমশিম খায়- এসবের কোনোকিছুই আপনার অজানা নেই,,,,🥺

আমি শব্দের অভাবে, বাক্য-বিন্যাসের অপটুতায়, চিন্তার অসামঞ্জস্যতায় যা বলতে পারছি না তা আপনি ইতোমধ্যেই জানেন। সুতরাং, আমার ব্যর্থতাকে আপনার দয়া দ্বারা পরিবেষ্টন করে, আমার অন্তরের চাওয়াটুকু পূরণ করে দিন,,
❤2👍1
October 19, 2024 585