EARN FOR MONEY: post #11887 — TG.ME

আচ্ছা তো শোনেন, বর্তমানে দেখতেছেন বিভিন্ন প্ল্যাটফর্ম Investment-এর নামে আসতেছে। বিশেষ করে Telegram Bot-এর মাধ্যমে এরকম অনেক Offer আসতেছে। এর মধ্যে Brivox-এর বিষয়টাও আপনারা দেখতেছেন।
তো ভাই, এক কথায় বললে—Brivox একটা স্ক্যাম।

তাই আপনারা কেউ এখানে একটা টাকাও Invest কইরেন না।
কারণ দেখবেন, শুরুতে তারা কিছু Payment করবে, কিছু Profit দিবে। এভাবে মানুষের Trust তৈরি করবে। এরপর যখন তাদের অনেক User হয়ে যাবে এবং বড় ধরনের একটা Amount তাদের কাছে জমা হবে, তখন হঠাৎ করে দেখবেন Bot বন্ধ, Withdrawal বন্ধ—তারপর পুরো Project গায়েব।

আর একটা বিষয় আমার কাছে খুবই হাস্যকর লাগে। আমাদের BD Community-এর অনেক Admin দেখলাম Brivox নিয়ে পোস্ট করতেছে, Offer Share করতেছে, Payment Proof দিতেছে—তারপর নিচে আবার লিখতেছে, “কেউ Invest কইরেন না।”

মানে আপনি নিজেই পোস্ট করতেছেন, Offer Share করতেছেন, Payment Proof দেখাচ্ছেন, আবার নিচে বলতেছেন Invest কইরেন না—বিষয়টা আসলে হাস্যকর লাগে।

যাই হোক, আমার মতে ভাই, এই ধরনের Offer থেকে আপনারা সবসময় দূরে থাকবেন।

কারণ ধরেন, আমি যদি কোনো Offer Share করি, আপনারা যদি আমার Referral দিয়ে Join করেন এবং Invest করেন, আমিও যদি সেখানে Invest করি—তাহলে আপনারা আমার Referral-এ থাকার কারণে আমি হয়তো অল্প সময়ের মধ্যেই আমার Invest করা টাকা তুলে নিতে পারব। কিন্তু আপনি একজন সাধারণ User। আপনি যে টাকা Invest করলেন, সেই টাকা হয়তো আর তুলতে পারবেন না।

ধরেন, কথার কথা $50 Invest করলেন। সেখান থেকে হয়তো $20–$25 পেলেন, এরপর হঠাৎ দেখবেন Bot বন্ধ। তখন বাকি টাকাটা আর তুলতে পারতেছেন না। তাই এগুলো নিজের Risk-এ করবেন না। আপনাদের সতর্ক করা উচিত, আমি আমার জায়গা থেকে সেটা করে দিলাম।

আবার যদি কোনোভাবে এই Bot আপনাদের Profit দিয়েও দেয়, তখন আবার আমাকে বলবেন না—“ভাই, আপনি তো না করছেন!”
😅
এখন আপনাদের ইচ্ছা। নিজের পায়ে নিজে কুড়াল মারতে চাইলে করতে পারেন। তবে আমার মতে, সতর্ক থাকাই উত্তম।

আপনার কাছে যদি Extra Fund থাকে, যেটা হারিয়ে গেলেও আপনার কোনো সমস্যা হবে না, সেটা আলাদা বিষয়। কিন্তু আমি কখনো বলিনি এগুলোতে Invest করতে। এমনকি Brivox-এর Offer আমি নিজেও Share করিনি।

মূলত দেখলাম বিভিন্ন Telegram Channel-এ Brivox-এর পোস্ট হচ্ছে, Payment Proof দেওয়া হচ্ছে, আবার নিচে লেখা হচ্ছে—“কেউ Invest কইরেন না।”

এই বিষয়টাই দেখে আপনাদের সতর্ক করার জন্য কথাগুলো বললাম।


আর একটা কথা—আমি আবারও নিচে বলে রাখি, এটা স্ক্যাম নাও হতে পারে। তবে আমার নিজের অভিজ্ঞতা থেকে যতটুকু বুঝলাম, সেই জায়গা থেকেই আপনাদের সতর্ক করলাম।

আমি কাউকে জোর করে বলতেছি না যে আপনারা করবেন না। আমি শুধু আমার মতামতটা জানিয়ে দিলাম এবং সতর্ক করে দিলাম।
এখন বাকিটা সম্পূর্ণ আপনাদের বিষয়। সিদ্ধান্ত আপনাদের।

❤9