হাসান স্যারের নতুন বই বলো বা আজমল স্যারের বই বা বাকি বইগুলো, প্রতি… — DMC Station (RDS) — TG.ME

হাসান স্যারের নতুন বই বলো বা আজমল স্যারের বই বা বাকি বইগুলো, প্রতি এডিশনেই কিছু পরিবর্তন আসেই, নয়তো কেউ তো আর বই কিনবে না একই রেখে দিলে। হুবহু সেইম রেখে তো নতুন এডিশন বলাও যায় না।

কিন্তু অধিকাংশ সময়েই পরিবর্তনগুলো অনেক কম হয়, ধরো মোট তথ্যের ৯৮% সেইম , শুধু ১-২% ভিন্ন।

এখন এই ১-২ % ভিন্ন তথ্যের জন্য যে নতুন বই কিনা লাগবে ব্যাপারটা এমন না। তোমার যেই বইটা আছে, এতোদিন সুন্দর করে দাগিয়ে গুছিয়ে পড়ছো সেটাই পড়ো, অতিরিক্ত যা পরিবর্তন হয়েছে RTDS থেকে আমরা পিডিএফ দিয়ে দিবো, নতুন করে কেনা লাগবে না।

১-২% ভিন্ন তথ্য নিয়ে হাইপার না হয়ে তুমি বাকি ৯৮-৯৯% জিনিস যা তোমার পুরাতন বইয়েই আছে তুমি সেগুলোই পড়ো, চান্স পেয়ে যাবা ইন শা আল্লাহ.

কোনো কারণে যদি বিরাট পরিবর্তনও আসে সেটাও সর্বোচ্চ ৩/৪% , প্যানিক করে নতুন বই কিনার দরকার নাই যাদের আর্থিক সমস্যা আছে, আমরা পিডিএফ দিবো কেমন?

আর যাদের এরপরেও মানসিক অস্থিরতা কাজ করবে , অনেকের OCD থাকে এসব নিয়ে, আর্থিক সচ্ছলতা থাকলে নিজের শান্তির জন্য একদম নতুন বই কিনতে পারো সেক্ষেত্রে ঠিক আছে? ❤️

ডা: রাহাত ভাইয়া
❤126🔥4
August 23, 2026 1.9K 1